১৪ সেপ্টেম্বর জবির ভর্তি পরীক্ষা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৬ ২৫ জুলাই ২০১৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তির প্রাথমিক আবেদন ১ আগস্ট থেকে শুরু হয়ে ২০ আগস্ট শেষ হবে। এইচএসসি পরীক্ষায় নির্ধারিত জিপিএধারী পরীক্ষার্থীরা ১০০ টাকা জমা দিয়ে প্রাথমিক বাছাইয়ের জন্য আবেদন করতে পারবেন। ভর্তির লিখিত পরীক্ষা শুরু হবে ১৪ সেপ্টেম্বর।
ইউনিট-১ (বিজ্ঞান), ইউনিট-২ (মানবিক) এবং ইউনিট-৩ (বাণিজ্য) এর প্রাথমিকভাবে বাছাই হওয়া পরীক্ষার্থীরা ২৩ আগস্ট থেকে ৬০০ টাকা (সার্ভিস চার্জ ছাড়া) প্রদান সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় আবেদন পূরণ করতে পারবেন এবং ২ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ ছাড়াও বিশেষায়িত বিভাগে ভর্তির আবেদনের জন্য ৫০০ টাকা ফি নির্ধারিত জিপিএধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া ও বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং ভর্তি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান অনুষদ এবং লাইফ আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৮.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়), কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ ও ইনস্টিটিউটভুক্ত ইউনিট-২ (মানবিক শখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) এবং ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর জন্য ন্যূনতম জিপিএ ৭.৫ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নিচে নয়) থাকতে হবে। বিশেষায়িত বিভাগ (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন) ভর্তির আবেদনের জন্য এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের মোট জিপিএ ৭.০ (তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২.৫ এর নিচে নয়) থাকতে হবে।
যে সব শিক্ষার্থী ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উর্ত্তীণ, তারা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এবার তিনটি ইউনিট ইউনিট-১ (বিজ্ঞান শাখা) ৮২৫টি, ইউনিট-২ (মানবিক শাখা) ১২৭০টি, ইউনিট-৩ (বাণিজ্য শাখা) ৫২০টি এবং বিশেষায়িত চারটি বিভাগসহ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ মোট ১৫০টি) সর্বমোট ২ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক আবেদনকারী শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে (৪র্থ বিষয়সহ) ভিত্তি করে লিখিত পরীক্ষার জন্য প্রত্যেক ইউনিটে প্রথম পঁচিশ হাজার যোগ্য শিক্ষার্থীদের তালিকা (পরীক্ষার্থীর নাম ও রোল নম্বরসহ) প্রস্তুত করা হবে; যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং পরীক্ষার্থীদের প্রদান করা মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
ইউনিট-৩ এর ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর (শনিবার), ইউনিট-২ এর ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর (শুক্রবার) এবং ইউনিট-১ এর ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল (১০টা থেকে সাড়ে ১১টা) এবং বিকেল (৩টা থেকে সাড়ে ৪টা) দুটি শিফটে অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিশেষায়িত বিভাগের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ


